ঝালকাঠি প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে ঝালকাঠির মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেছে ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসময় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি অর্জন করেছিল বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত বিজয়। বীর শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাদের এই ত্যাগ কখনো ভোলা যাবে না।স্বাস্থ্য বিভাগ জনগণের সেবায় নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে আমরা একটি মানবিক, সেবামুখী ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।