
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কাহালগাঁও বাজারে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
রবিবার (১২ এপ্রিল)বিকেলে উপজেলা সদরের প্রধান সড়ক পদক্ষেণ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা বি এন পি। এতে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক এডভোকেট রেজাউল করিম চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী,যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান বাপ্পী,আবু ফজল,মাহবুবুর রহমান সেলিম,মাসুদ খান,জেলা যুবদলের সহ সভাপতি আজাহারুল আলম রিপন,জাকির হোসেন রিপন,আঃ রহিম,মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জামাত-শিবির সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।জামাত-শিবিরের সন্ত্রাসীদের ফুলবাড়ীয়ার ঠাই নেই। আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করছি।