বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন বাদশা।

এক শুভেচ্ছা তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। এই নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন উদ্দীপনা ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। পুরাতন বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে আমরা নতুনভাবে জীবন গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই।
অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলা বাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩।