ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুলের বাজারে ওয়ার্কসপ শ্রমিক মোঃ এরশাদ কে গ্রেফতারের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৫.৩০মিনিটে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজ খান, ১নং ওয়ার্ড জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, জামায়াতের রোকন হাতেম আলী, সুরুজ্জামান আকন্দ, মুফতি আবুল কাশেম, শাহিন আলম ও ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এরশাদ একজন সাধারণ ওয়ার্কসপ শ্রমিক। তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ব্যক্তি আক্রোশে তাকে ফাঁসানো হয়েছে। এ ধরনের সংঘাত মানুষদের মধ্যে বিভেদ সৃষ্ট করে। প্রশাসন এরশাদ কে নি:শর্ত মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফাইনাল চার্জসিট প্রদানের অনুরোধ জানান তারা।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাও বাজারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাহালগাঁও বাজারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরদিন বুধবার (৮ এপ্রিল) ৪৭জনের নাম উল্লেখ করে আড়াই শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের স্থানীয় ব্যবসায়ী ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাইয়ুম তালুকদার। ঐ মামলার ৪৭ নম্বর আসামী এরশাদ।