বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

তারুণ্যের উৎসব ত্রিশালে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক নিউজ / ২৩১ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

ময়মনসিংহ ব্যুরোঃ

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাদের স্মরণে ‘ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা।

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকালে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ইসলামী ব্যাংকের পাঁচ শতাধিক গ্রাহকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ময়মনসিংহের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অব জোন আব্দুল কাদের সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে এসব বৃক্ষের চারা তুলে দেন।

তিনি বলেন, আমাদের উন্নয়নের ফলে আমরা যদি গাছ কাটি, তাহলে তার পাশাপাশি আমাদের আরেকটি গাছ লাগাতে হবে। আমরা একটা গাছ কেটে যদি একটা বিল্ডিং করি তাহলে তার ছাদে আরও ৫টা গাছ লাগাতে পারি। এতে ছাদের সৌন্দর্য ও পরিবেশও সুন্দর হবে

ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ত্রিশাল শাখা প্রধান মোঃ আনোয়ার হোসেন (ফুয়াদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনপিএস মানবাধিকার সংস্থার সভাপতি এটিএম মনিরুজ্জামান।ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার সিনিয়র অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এসপিও এবং ম্যানেজার অপারেশান আব্দুল আউয়াল। কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামি ব্যাংকের সহকারী অফিসার (আরডিএস)কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাখার ৪৩ নং কেন্দ্রের কেন্দ্র প্রধান সাবানা বেগমসহ কেন্দ্রের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এসময় প্রধান তার বক্তব্য আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদেরা আমাদের কাছে কেবল নাম নয়, তারা সাহস ও মানবিকতার প্রতীক। তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখায়। এই বৃক্ষগুলোও যেমন ছায়া দেয়, ফল দেয়, আগামী প্রজন্মকে শিক্ষা দেয়। শহিদদের স্মরণে গাছগুলো যতদিন থাকবে, ততদিন বেঁচে থাকবে তাদের গল্প, তাদের আদর্শ।

বৃক্ষরোপণ কর্মসূচির এই চারা বিতরণ কার্যক্রম শেষে প্রধান অতিথি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com