বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

বাক্তায় বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন আব্দুল করিম সরকার

ডেস্ক নিউজ / ৫৫৮ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শান্তির বাজারে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার।শনিবার (১৬ আগষ্ট) বিকেলে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাক্তা ইউনিয়ন যুবদলের নেতা মোঃ হুমায়ুন কবির,সঞ্চালনায় যুবদল নেতা মোঃ ছাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, উপজেলা বিএনপির সদস্য এডঃ হুমায়ুন কবির, বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ বিএ, সাইদুর রহমান সাইদ মাষ্টার, মোঃ তারা মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সেলিম মিয়া,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল,কলেজ ছাত্রদলে আহবায়ক রোমান মিয়া,যুবদলের কাজল মাষ্টার,মোঃ আশিকুর রহমান যুবরাজ, আকরাম হোসেন, কেরামত আলী, ছিদ্দিকুর রহমান, কাজীমুদ্দিন,মিলন প্রমুখ।

কেন্দ্রীয় নেতা আব্দুল করিম সরকার বলেন, বিগত ফ্যাসিস্ট বেহায়া সরকার কোন উন্নয়ন করে নাই। উন্নয়নের নামে লুটপাট করে খেয়েছে। শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে, সে জন্যই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com