ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়াবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ বিল্লাল হোসেন।
ডাঃ বিল্লাল হোসেন বলেন,ঈদ মানে ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা। ঈদুল আযহা আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক। সবাই সুখে শান্তিতে ঈদ উদযাপন করুন এই কামনা করি।
ডাঃ বিল্লাল হোসেন একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালনের পর বিকেলে তিনি স্বদেশ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। বিশেষ করে গরীব ও অসহায় রোগীদের প্রতি তার আন্তরিকতা ও সহানুভূতি সাধারণ মানুষের কাছে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া গ্রামের কৃতি সন্তান ডাঃ বিল্লাল হোসেন চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসিত। রোগীদের সঙ্গে তার আন্তরিক আচরণ ও সেবামূলক মনোভাব তাকে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।
ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।