ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি থানা হেফাজতে রাখা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
এ সময় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। এছাড়া ৩টি সিএনজির বৈধ কাগজপত্র না থাকায় সেগুলোকে থানা হেফাজতে রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারের বলেন,যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।