বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

ময়মনসিংহে প্রীতি নার্সিং ভর্তি কোচিং চান্সপ্রাপ্তদের সংবর্ধনা

ডেস্ক নিউজ / ৫০৫ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রীতি নার্সিং ভর্তি কোচিং-এর শিক্ষার্থীরা সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) নগরীর নয়াপাড়া খালপাড়ে অবস্থিত প্রীতি নার্সিং ভর্তি কোচিং সেন্টারের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রীতি নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পরিচালক মোঃ ইছব আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম উজ্জ্বল,মোঃ জয়নাল আবেদীন,বেনজির আহমেদসহ সরকারী নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত প্রস্তুতির মাধ্যমেই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে। নার্সিং পেশা একটি মহৎ ও মানব সেবামূলক পেশা। তাই শিক্ষার্থীদেরকে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তারা।

প্রীতি নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পরিচালক মোঃ ইছব আলী তার বক্তব্যে বলেন,আমাদের শিক্ষার্থীদের সাফল্য আমাদের গর্ব। তারা কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করেছে। ভবিষ্যতেও প্রীতি নার্সিং ভর্তি কোচিং শিক্ষার্থীদের পাশে থেকে সফলতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।”

নার্সিং কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম উজ্জ্বল তার বক্তব্যে বলেন, নার্সিং এখন আর কেবল চাকরির সুযোগ নয়, বরং এটি মানবসেবার এক মহান ক্ষেত্র। শিক্ষার্থীদের সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সাথে কাজ করে সমাজে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানের শেষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রীতি নার্সিং ভর্তি কোচিং-এর সঠিক পরামর্শ ও প্রশিক্ষণ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।

 

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com