জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শ্রেষ্ঠদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।বুধবার (৩ জুন)ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল ইসলাম সোহাগ,সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা। ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, ফুলবাড়ীয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু উবায়দা বাবুল, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, শিক্ষক নেতা আতিকুর রহমান খান, জিএমএম নুরুল ইসলাম, নিজাম উদ্দিন খান প্রমুখ।