বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

ময়মনসিংহ সদরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক নিউজ / ৫৭ জন পড়েছেন
আপডেট বুধবার, ২০ মে, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই নিশ্চিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। তিনি বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিক নিয়মে জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী বলে অভিমত প্রকাশ করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com