ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়না বাইর ও দোয়ারীসহ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
সোমবার(১৫ সেপ্টেম্বর)বিকালে উপজেলার সুতিয়া নদী ও আইরা বিলে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। এসময় জব্দকৃত প্রায় ৫০০ মিটার চায়না দোয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন। এছাড়া দুইজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে নিয়মবহির্ভূত কাগজপত্র না থাকায় মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।