শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জ্বালানী তেল মজুদবিরোধী অভিযান, যুবককে জরিমানা ওয়ার্কসপ শ্রমিক এরশাদের নি:শর্ত মুক্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিশ্ব কণ্ঠ দিবসে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ

খেলাধুলাই পারে সমাজকে মাদকমুক্ত করতে- অধ্যক্ষ সিরাজুল ইসলাম

ডেস্ক নিউজ / ১৮১ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল।

ফাইনাল খেলায় গৌরীপুর ফুটবল দল ১–০ গোলে ফুলবাড়ীয়াকে হারিয়ে শিরোপা জয় করে নেয়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে মাঠ জমিয়ে তোলে। তবে নির্ধারিত সময়ের একমাত্র গোলটি গৌরীপুর দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন,
সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে হলে মাঠে ফিরিয়ে আনতে হবে ফুটবল, ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করলে সমাজ হবে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল।
তিনি আরও যোগ করেন যুব সমাজকে বাঁচাতে হলে মাঠে ফেরাতে হবে, বইয়ে, খেলায়, সংস্কৃতিতে জড়াতে হবে। এ ধরনের আয়োজন সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোস্তাক,সাবেক কাউন্সিলর শামীম আহমেদ,সমাজসেবক মোকছেদ আলী বিএসসি,ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, সাব্বির হোসেন রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ সিরাজসহ সকল নেতৃবৃন্দ।

 

 

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com