বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জ্বালানী তেল মজুদবিরোধী অভিযান, যুবককে জরিমানা ওয়ার্কসপ শ্রমিক এরশাদের নি:শর্ত মুক্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিশ্ব কণ্ঠ দিবসে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ

বিশ্ব কণ্ঠ দিবসে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ডেস্ক নিউজ / ২১ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি:

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল আপনার কণ্ঠ থাকুক উচ্চকিত অর্থাৎ শানিত হোক কণ্ঠস্বর। এই স্লোগানকে সামনে রেখে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার। কলেজ কোঅর্ডিনেটর ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. এম.এ কুদ্দুস জাহিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় তিনি বিশ্ব কণ্ঠ দিবসের তাৎপর্য তুলে ধরেন।

তিনি বলেন, কণ্ঠকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যায় না। একজন মানুষের অনুভূতি ও ভাব প্রকাশে কণ্ঠস্বরের ওঠানামা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তারও বহিঃপ্রকাশ ঘটায়। গবেষণায় দেখা গেছে, কথার প্রভাবের প্রায় ৩৮ শতাংশ নির্ভর করে কণ্ঠের স্বরভঙ্গির ওপর।

তিনি আরও বলেন, ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ কণ্ঠ অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে শিক্ষক, গায়ক, অভিনেতা, উকিল, ধারাভাষ্যকার ও কলসেন্টার কর্মীদের জন্য কণ্ঠই প্রধান হাতিয়ার। কণ্ঠের সামান্য সমস্যাও তাদের কর্মক্ষমতা ও জীবিকায় প্রভাব ফেলতে পারে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে ৫ কোটিরও বেশি মানুষ বিভিন্ন ধরনের কণ্ঠ সমস্যায় ভুগছেন, যার মধ্যে স্বরভঙ্গ সবচেয়ে বেশি দেখা যায়। এ ক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে বক্তারা উল্লেখ করেন, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস তাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের মাধ্যমে দেশে দক্ষ ও যুগোপযোগী পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ফিদা আল সামস, সহকারী পরিচালক ইমরান আহমেদ এবং অর্থ, হিসাব ও মানবসম্পদ বিভাগের প্রধান দিদার হোসেন। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com