মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) এই তথ্য জানায়। তারা বলছেন, ইরান থেকে সরিয়ে তারা এখন গাজা উপত্যকায় মনোযোগ দিবে।
যুদ্ধবিরতির পর ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি পদক্ষেপে ‘খুশি নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ‘কার্যকর’ আছে বলে জোর দিয়েছে তিনি। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর আছে। ইসরায়েল ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ‘প্লেন ওয়েভ’ করবে।;
ট্রাম্প বলেন, ‘কেউ আঘাত পাবেন না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ!’