বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহ পপুলারে যুক্ত হলেন মমেক জনপ্রিয় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. শফিকুল

ডেস্ক নিউজ / ১৬৬ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের চরপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে এখন থেকে প্রতি শুক্রবার রোগী দেখবেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ শফিকুল ইসলাম।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এই জনপ্রিয় চিকিৎসককে। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। সরকারি চাকরির পাশাপাশি বিকেলে রোগী দেখবেন তিনি পপুলারের রুম নং ৬০৭-এ।

ডা. শফিকুল ইসলাম বলেন,চিকিৎসা আমার কাছে শুধু পেশা নয়, এটি একটি মানবিক দায়িত্ব। রোগীর প্রতি সহানুভূতি আর আন্তরিক আচরণই একজন চিকিৎসকের সবচেয়ে বড় সম্পদ। আমি চাই, আমার সেবা যেন সবার জন্য সহজলভ্য হয়।

তিনি আরও বলেন,ময়মনসিংহ পপুলার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে রোগীদের চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা একই ছাদের নিচে পাওয়া যায়। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা জানান, নিউরো মেডিসিন বিভাগের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা শুরু থেকেই আন্তরিক এবং ডাঃশফিকুল ইসলামের মতো অভিজ্ঞ চিকিৎসক যুক্ত হওয়ায় রোগীরা আরও উন্নত সেবা পাবেন।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com