বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

স্বাস্থ্যসেবার মান দেখে করিম প্রশংসায় ভরলেন ডাঃ হাসানুলের নেতৃত্বে আরও উন্নতির আশা

ডেস্ক নিউজ / ১৮২ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:০৮ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় আহত সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ারকে দেখতে বুধবার (২৬ নভেম্বর) রাতে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় নেতা আব্দুল করিম সরকার। এ সময় তিনি সারোয়ারের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা সেবায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

হাসপাতালের ওয়ার্ডজুড়ে পরিদর্শন রোগীদের সঙ্গে কথা আহত সারোয়ারকে দেখে তিনি হাসপাতালে ওয়ার্ড পরিদর্শন করেন। জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোরের বিভিন্ন ইউনিট ঘুরে রোগীদের খোঁজখবর নেন। অনেক রোগীই করিম সরকারকে সামনে পেয়ে তাদের সমস্যার কথা জানান, তিনি মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করে করিম সরকার বলেন,
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সত্যিই পরিবর্তনের ছোঁয়া পেয়েছে। এত পরিপাটি ও পরিচ্ছন্ন পরিবেশ দেখে আমি মুগ্ধ। রোগীরা স্বস্তিতে চিকিৎসা নিচ্ছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন,আহত সারোয়ারের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।

সমাজসেবক রফিকুল ইসলাম মাখন বলেন,করিম সরকারের মতো গণমানুষের নেতা হাসপাতালে রোগীদের পাশে এসে দাঁড়ানো সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি সবসময় মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকেন। সারোয়ারের দ্রুত সুস্থতা কামনা করছি।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বিএ বলেন,করিম সরকারের এই সফর আমাদের এলাকায় স্বাস্থ্যসেবা আরও উন্নত করার ক্ষেত্রে বড় উৎসাহ যোগাবে। তিনি হাসপাতালের উন্নয়ন ও পরিষ্কার দেখে যেভাবে প্রশংসা করেছেন তা আমাদের গর্বের।
তিনি আরও বলেন,দীর্ঘদিন পরে ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এত সুন্দর পরিবেশ ও সেবা মান দেখা যাচ্ছে। এর কৃতিত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেনের।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন,একজন রাজনৈতিক নেতার কিছু মানবিক গুণাবলী থাকা দরকার। যার পুরোটাই রয়েছে ফুলবাড়ীয়া উপজেলার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোহাম্মদ আব্দুল করিম সরকারের। উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি কৃত সকল রোগীদের খোঁজ খবর নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। একেই বলে আদর্শ নেতার আদর্শিক বৈশিষ্ট্য।

ডাঃ হাসানুল হোসেনের প্রশংসায় সবাই
করিম সরকার, সমাজসেবক রফিকুল ইসলাম মাখন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বিএ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল ৪ জনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেনের নেতৃত্বে হাসপাতালের সার্বিক উন্নতির প্রশংসা করেন।

তারা বলেন,ডাঃ হাসানুলের আন্তরিকতা, নেতৃত্ব ও তদারকিতে ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্স এখন উদাহরণ হয়ে উঠছে। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই হাসপাতাল জেলা পর্যায়ে প্রথম সারিতে উঠে আসবে।

হাসপাতালে উৎসাহের পরিবেশ
করিম সরকারের আকস্মিক সফরকে ঘিরে পুরো হাসপাতালে স্বস্তি, উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। রোগী ও স্বজনরা তাকে কাছে পেয়ে কৃতজ্ঞতা জানান এবং হাসপাতালের পরিবর্তনকে সাধুবাদ জানান।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com