বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার

ডেস্ক নিউজ / ১১ জন পড়েছেন
আপডেট সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কাহালগাঁও বাজারে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংগঠিতভাবে কাহালগাঁও বাজারে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে জানমালের ক্ষতি করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহ-সভাপতি আজাহারুল আলম রিপন, আনোয়ার সাহাদাত আনার, বিএনপি নেতা গোলাম সারোয়ার ফকির, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসমত আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,যুবদলের ইকবাল,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রোমান মিয়াসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার বলেন,অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কাহালগাঁও বাজারে তারা যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হয়েছে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো।

যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা সাধারণ বিএনপি নেতা কর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবো।

জামায়াত শিবিরের এমপি মিলনের পরিবারের সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এসব কর্মকাণ্ড চলছে এদেরও আইনের আওতায় আনতে হবে।

আমরা শান্তি চাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো।

 

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com