বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজারিয়ান অপারেশন, নবজাতক ও মা দুজনেই সুস্থ

নিজস্ব সংবাদদাতা / ৪১০ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন

ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও একটি সফল সিজারিয়ান সেকশন (সিজার অপারেশন) সম্পন্ন হয়েছে। গাইনী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. খাদিজা সিদ্দিক সুইটি ম্যাডামের নেতৃত্বে এই অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়।

অপারেশনে তাকে সহায়তা করেন এ্যানেসথেসিয়া বিভাগের বিশেষজ্ঞ ডা. মোঃ মমিনুল ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কৌশিক দেব। নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে পুরো সময়টাতে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রসূন কান্তি রায়।

ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সিজারিয়ান সেকশন অপারেশন

সিজারিয়ানের পর মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকদের অভিজ্ঞতা, দক্ষতা এবং আন্তরিকতাই এই সফল অপারেশনের মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন রোগীর পরিবার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নত হওয়ায় দিন দিন রোগীদের আস্থা ও আগ্রহ বাড়ছে। সাশ্রয়ী ব্যয়ে, দক্ষ চিকিৎসকদের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে উঠছে রোগীদের নির্ভরতার স্থল।

হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ জনগণকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আহ্বান জানিয়েছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com