বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রীন ক্যাম্পাস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ডেস্ক নিউজ / ১৭০ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২:২৯ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রীন ক্যাম্পাস ক্লাবের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশগত সংকট মোকাবেলা ও সবুজ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমিন।

অনুষ্ঠানে বক্তব্যে ট্রেজারার বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে, যাতে ভবিষ্যতের উন্নয়ন প্রকল্পে তা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। সংঘবদ্ধভাবে কাজ করলে এই সমস্যা এড়ানো সম্ভব।

ক্লাবের একজন সদস্য জানান, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ক্যাম্পাসে পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দূষিত শহরের মধ্যে এই ক্যাম্পাসে যেন শিক্ষার্থীরা প্রশান্তির নিঃশ্বাস নিতে পারে, সেজন্যই আমাদের এই উদ্যোগ।

অন্য শিক্ষার্থীরা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ নয়, মনোজগতেও ইতিবাচক প্রভাব ফেলে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এটি মানসিক প্রশান্তির একটি মাধ্যম। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে পরিবেশগত রোল মডেলে পরিণত করার স্বপ্ন তাঁদের।

তারা আরও জানান, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সবসময় অগ্রগামী। আমরা চাই নবীনদের হাত ধরে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক।

পরিবেশ রক্ষায় এই ধারাবাহিক প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়কে একটি উদাহরণ হিসেবে তুলে ধরবে বলে প্রত্যাশা সবার।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com