বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থীর গৌরবময় সাফল্য

ডেস্ক নিউজ / ১৮১ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মুবিন আশরাফ মুগ্ধ। সে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ জিলা স্কুল-এর নবম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র।

মুবিন আশরাফ মুগ্ধ বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে বড়। তার বাবা মো. হাবিবুল্লাহ একজন সরকারি চাকরিজীবী। বর্তমানে তিনি ময়মনসিংহ সদর উপজেলা-এ উপজেলা আইসিটি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। মা সুলতানা রাজিয়া একজন গৃহিণী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়। ফল ঘোষণা করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

মুবিনের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয়েছে আনন্দের আমেজ। পিতা মো. হাবিবুল্লাহ বলেন, আমি আশা করি আমার ছেলে ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার মধ্য দিয়ে তার মেধার বহিঃপ্রকাশ ঘটেছে। ভবিষ্যতেও যেন সে এই ধারা অব্যাহত রাখতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।

মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মুবিন আশরাফ মুগ্ধ এখন পরিবার ও শিক্ষাঙ্গনের গর্ব।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com