বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

ফুলবাড়ীয়া কে.আই কামিল মাদ্রাসায় যমজ দুই বোনের সাফল্যের ঝলক আলিম পরীক্ষায় জিপিএ-৫

ডেস্ক নিউজ / ২৯০ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ২:২১ অপরাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে.আই) কামিল মাদ্রাসা এ বছর আলিম পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করেছে। মাদ্রাসাটিতে অংশগ্রহণকারী ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯১.৭২ শতাংশ। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যমজ দুই বোন সানজিদা সুলতানা মোনা ও নাহিদ সুলতানা লিসা। দু’জনই আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবার, প্রতিষ্ঠান ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

মোনা-লিসা ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তারা পলাশতলী আমিরাবাদ দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক মোঃ সেকান্দর আলী ও গৃহিণী লায়লা আক্তার দম্পতির যমজ কন্যা।

ফুলবাড়ীয়া কে.আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুছ আলী বলেন, মোনা ও লিসা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী। তাদের এ সাফল্য পুরো মাদ্রাসার গর্ব।

ভবিষ্যতে ডাক্তার হয়ে মানবসেবায় নিজেকে নিবেদিত করতে চায় এই যমজ বোন। মোনা-লিসার এমন অর্জনে আনন্দে ভাসছে তাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
তাদের বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com