বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল

ডেস্ক নিউজ / ১০৬ জন পড়েছেন
আপডেট সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:০৭ অপরাহ্ন

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালিতে তৃণমূল বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনতার মাঝে উৎসাহ-উদ্দীপনায় দেখা দিয়েছে জনতার ঢল। সোমবার (১০ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল শোভাযাত্রা শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে ভালুকজান বাজারে গিয়ে শেষ হয়।

উপজেলার উন্নয়নের রূপকার, সাবেক সংসদ সদস্য মরহুম প্রকৌশলী শামছ উদ্দিন আহমদের সুযোগ্য পুত্র, বিএনপির তরুণ নেতা তানভীর আহমেদ রানার পক্ষে এই গণমিছিল ও সমাবেশে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী।
ভাচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন জননেতা তানভীর আহমেদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখে র‌্যালির উদ্বোধন করেন মরহুম শামছ উদ্দিন আহমদের সহধর্মিণী ও উপজেলা মহিলা দলের সাবেক নেত্রী অধ্যক্ষ আখতার সুলতানা।
র‌্যালির পূর্বে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা মফিজ উদ্দিন আকন্দ, প্রভাষক আইয়ুব আনসারী উজ্জ্বল, আঃ রাজ্জাক মাষ্টার, শাহজাহান কবীর সাজু, খাদেমুল হক বাচ্চু, শফিকুল ইসলাম খোকা, মোজাম্মেল হক সরকার,উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক সোলায়মান রিপন, আছিম ইউনিয়ন যুবদলের সভাপতি হান্নান আকন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃতৃবন্দ। এতে হাজার হাজার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বলেন, ফুলবাড়ীয়ার মানুষের ভালোবাসা ও বিশ্বাস কেবল তানভীর আহমেদ রানার প্রতি। তিনি মরহুম শামছ উদ্দিন আহমদের আদর্শে বড় হয়েছেন। জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আছে।

সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, বিপ্লব ঐ সংহতি দিবসে আমরা রানা ভাইকে মনোনয়ন দিয়েছি। তিনি আমাদের আশা ও আস্থার প্রতিক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। ৭ নভেম্বর সৈনিক ও জনতার ঐক্যের মাধ্যমে রাষ্ট্রীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই দিনটি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশপ্রেমের প্রতীক হিসেবে আজও স্মরণীয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আখতার সুলতানা বলেন, ফুলবাড়ীয়ার তৃণমূল নেতাকর্মীরা এই দিবসে শপথ নেন গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করবো। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্য অপরিহার্য। তরুন প্রজন্মকে এখনই এগিয়ে আসতে হবে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে। আপনারা ইঞ্জি. শামছ উদ্দিন আহমেদ কে যেভাবে ভালবাসতেন ঠিক তেমনিভাবে তানভীর আহমেদ রানাকেও ভালোবাসেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com