বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

ফুলবাড়ীয়ায় ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ / ২২১ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে মাঠের বিকল্প নেই। আমরা চাই ফুলবাড়ীয়ার প্রতিটি গ্রাম থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসুক। বর্তমান সরকার ও প্রশাসন তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রওশন জাহান, ক্রীড়া সংস্থার সদস্য মীর জাহিদুর রহমান, মোঃ ইমরান হাসানসহ অন্যান্যরা। ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় ক্লাবগুলোর প্রতিনিধিরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com