বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

ডক্টরস এসোসিয়েশন অব ড্যাব বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় উপকমিটি অনুমোদন

ডেস্ক নিউজ / ১৮৮ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ ব্যুরোঃ

ডক্টরস এসোসিয়েশন অব ড্যাব বাংলাদেশ এর ময়মনসিংহ বিভাগীয় উপকমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।বুধবার (৭ জানুয়ারি)কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিলের স্বাক্ষরে এ উপকমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত ময়মনসিংহ বিভাগীয় উপকমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ একেএম মুসা শাহীন।
যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন ডাঃ বদর উদ্দিন সোহেল ও ডাঃ সায়ীদ মেহবুব আল কাদির।সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ মোঃ সায়েম মনোয়ার।

এছাড়া উপকমিটির সদস্য হিসেবে রয়েছেন ডাঃ তৌফিক হাসান ফিরোজ জয়,ডাঃ জাহাঙ্গীর আলম,ডাঃ মাহমুদ হোসেন শামীম,ডাঃ তারিকুল ইসলাম রনি,ডাঃ রাকিবুজ্জামান,ডাঃ মোঃ সফিকুর রহমান,
ডাঃ মোঃ শাদাফ ইবনে শরাফত সানিম ও
ডাঃ এ এইচ এম হাসান।

নবগঠিত উপকমিটির নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কমিটির প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে এই নেতৃত্বের মাধ্যমে ডক্টরস এসোসিয়েশন অব ড্যাব বাংলাদেশ ময়মনসিংহ বিভাগে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল ভূমিকা পালন করবে। চিকিৎসকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং জনগণের স্বাস্থ্যসেবায় ইতিবাচক অবদান রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com