বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

কোনো নির্বাচনে পরাজয় বরণ করেননি বেগম খালেদা জিয়া

ডেস্ক নিউজ / ১৮৫ জন পড়েছেন
আপডেট বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদনঃ

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক আপসহীন নেত্রী। যিনি তার জীবনে কখনও নির্বাচনে পরাজয় বরণ করেননি।

গত প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন; যিনি তার রাজনৈতিক জীবনে কখনও নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই ৫টি আসনে প্রার্থী ছিলেন। সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে জয়ী হন।

বেগম খালেদা জিয়া আর নেই
মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা
এরপর ২০১৪ সালের নির্বাচন বয়কট করে বিএনপি। আর দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করে বিএনপি। অর্থাৎ ২০১৪ সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া। তবে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার ৩টি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল।
খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরমধ্যে দ্বিতীয় দফার দায়িত্বকাল ছিল একমাস।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া ও তার দল বিএনপি বিজয়ী হয়। ওই বছরই বেগম জিয়া পঞ্চম সংসদে প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বেই সংবিধানে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতি প্রবর্তন হয়।

১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর এক মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের পর ওই বছর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি, তিনি হন প্রধান বিরোধী দলীয় নেতা।

১৯৯৯ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, গোলাম আজমের (একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত) নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী ও শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের সমন্বয়ে গঠিত চারদলীয় ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া।

২০০৮ সালের নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com