রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়া সমিতির উদ্যোগে ময়মনসিংহে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ফুলবাড়ীয়ায় জলাবদ্ধতা নিরসনে ১০ কিমি খাল খনন কার্যক্রম শুরু ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস-এ মেধাবীদের খুঁজে ভর্তি পরীক্ষা ফুলবাড়ীয়ায় জ্বালানী তেল মজুদবিরোধী অভিযান, যুবককে জরিমানা ওয়ার্কসপ শ্রমিক এরশাদের নি:শর্ত মুক্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিশ্ব কণ্ঠ দিবসে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস-এ মেধাবীদের খুঁজে ভর্তি পরীক্ষা

ডেস্ক নিউজ / ৯ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও একই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস’র ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ৯০টি আসনের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত গভর্নিং বডির সদস্য সাবেক ডিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, পিএইচডি, সাবেক ফাউন্ডার চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, ফিজিওথেরাপি এণ্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিরোজ কবির।পরীক্ষা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ৩টি বিভাগই তাদের পেশাগত দিক তুলে ধরার জন্য বর্ণিল সাজে সজ্জিত করে।যা পরীক্ষার্থী ও আগত দর্শনার্থীদের নজর কাড়ে।
পরীক্ষা পরবর্তী তাদের উত্তরপত্র মূল্যায়ন, মৌখিক পরীক্ষা গ্রহণ ও ফলাফল বিষয়ক ভবিষ্যৎ করনীয় শীর্ষ সেমিনার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ।
সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা: রোকসানা আক্তার । পরীক্ষাটি পরিচালনা করেন কলেজ কোঅর্ডিনেটর ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা: এম এ কদ্দুস জাহিদ।পরীক্ষার অন্যান্য কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য এডমিন শাখার সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড- ফাইনান্স, একাউন্টসের দিদার হোসেন এডমিন ও এইচআর, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, কলেজের শিক্ষকমণ্ডলী এবং কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। পরীক্ষা পরবর্তী কলেজের হলরুমে সকাল ১১:৩০ টা হতে দুপুর ১:০০ টা পর্যন্ত রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা ও পেশাজীবি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে কলেজের শিক্ষার্থী, পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com