ময়মনসিংহ প্রতিনিধিঃ
মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ময়মনসিংহ শহরের গুলবাগ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অসংখ্য সাধারণ মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, সদস্য সচিব এডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ এবং সদস্য মোজাম্মেল হক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমিতির আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না তার বক্তব্যে বলেন,ফুলবাড়ীয়া সমিতি সবসময় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা আমাদের একটি ধারাবাহিক উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সুস্থ দৃষ্টি একটি মানুষের মৌলিক অধিকার। ভবিষ্যতেও আমরা আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।
উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন,এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানবিক মূল্যবোধকে শক্তিশালী করে। ফুলবাড়ীয়া সমিতির এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এই কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবেন এবং সমাজের অন্যান্য সংগঠনও এমন উদ্যোগে অনুপ্রাণিত হবে। মানবকল্যাণে একসাথে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা সেবায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।