বাংলা নববর্ষ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ হারুন আল মাকসুদ। মেডিকেল অফিসার ডাঃ হারুন আল মাকসুদ তিনি এক বার্তায় বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

ডাঃ হারুন আল মাকসুদ বিশেষভাবে উপজেলার গরীব ও হতদরিদ্র পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ ভাগাভাগি করার একটি অনন্য সুযোগ। শেষে তিনি ফুলবাড়ীয়া উপজেলার সর্বস্তরের জনগণের সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।