বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না

ডেস্ক নিউজ / ১৬ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

 

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়াবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না।

ঈদ উপলক্ষে শুভেচ্ছা তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ যেন সমাজের সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে তোলে।

তিনি আরও বলেন,ফুলবাড়ীয়ার সর্বস্তরের জনগণ আমার পরিবারের সদস্যের মতো। আপনাদের সুখ দুঃখ, আনন্দ বেদনার সাথী হয়ে সবসময় পাশে থাকতে চাই। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের ঘরে সমানভাবে পৌঁছে যাক এটাই আমার প্রত্যাশা।

এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করেন। পাশাপাশি তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শেষে তিনি ফুলবাড়ীয়াবাসীসহ দেশের সকল শ্রেণি পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com