বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

ফুলবাড়ীয়ায় সিএনজি চোরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা

ডেস্ক নিউজ / ১৯৭ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে জনতার হাতে আটক এক সিএনজি চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে সিএনজি চোর আবুল কালাম (২২) আন্ধারিয়াপাড়া মোড়ে স্থানীয় জনতা গণধোলাই দেয়।

আটক আবুল কালাম আন্ধারিয়াপাড়া গ্রামের সেকান্দর আলীর পুত্র বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে সিএনজি চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে দেখে ফেলে। পরে চোরকে আটক করে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সিএনজি মালিক চান মিয়া বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং০৯, তারিখ ২৩ অক্টোবর ২০২৫ ইং।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং এলাকায় চুরি-ছিনতাই রোধে আরও টহল জোরদারের দাবি জানিয়েছেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুকনুজ্জামান বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা সিএনজি চোরকে আটক করেছি। সিএনজি মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com