বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

দেওখোলায় মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন অপরাধে অর্থদণ্ড

ডেস্ক নিউজ / ২২ জন পড়েছেন
আপডেট বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

 

ময়মনসিংহ প্রতিনিধি:
বুধবার (২০ মে) দেওখোলা বাজারে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি পোল্ট্রি মুরগির দোকানিকে ১০ হাজার টাকা এবং একটি মুদি দোকানিকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে এবং দেওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সামনে ধূমপান করায় একজনকে আইনে উল্লেখিত সর্বোচ্চ ৩০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় স্কুল চলাকালে শ্রেণিকক্ষের বাইরে ঘোরাঘুরি করা শিক্ষার্থীদের সতর্ক করা হয় এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com