বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় বিষাক্ত সাপের কামড়ে কওমি মাদ্রাসার ছাত্রীর মৃত্যু গ্রাম আদালত সক্রিয় হলে আদালতের মামলার জট কমবে ইউএনও মোঃ আরিফুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে ফুলবাড়ীয়ার মুখ উজ্জ্বল করলেন শরীফা হক স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ সাধন: মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ফুলবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করিম সরকারের পদোন্নতিতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফুলবাড়ীয়ায় মিছিল বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজার বর্ণাঢ্য জীবন

মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ডেস্ক নিউজ / ১৩ জন পড়েছেন
আপডেট রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহঃ

সারাদেশের ন্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেও ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রবিবার (৭ জুন) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে হাসপাতালের ইনডোর ও আউটডোরসহ সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

আজ থেকে সারাদেশে শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে ইন্টার্ন চিকিৎসক ফয়সাল মাহমুদ বলেন, আমাদের সিদ্ধান্ত না মানা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে; প্রয়োজনে সব সেবা বন্ধ করে দেওয়া হবে। আন্দোলন পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকারকে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

ইন্টার্ন চিকিৎসক আসিফ খান বলেন, দাবি মেনে না নিলে সাধারণ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হবে, তাই আন্দোলন কঠিন রূপ নেওয়ার পূর্বেই দাবি পূরণ করা উচিত।

কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক মাকসুদা সুলতানা তিন্নি লিখিতভাবে ৬ দফা দাবি উত্থাপন করে বলেন, আজ থেকেই দাবিগুলো মেনে না নিলে সামনে কমপ্লিট শাটডাউনসহ আরও ভয়াবহ আন্দোলন গড়ে তোলা হবে। ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করা; বিএমডিসি ও বিসিপিএস-এর ভর্তি পরীক্ষা ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা; নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ ৯ম গ্রেডের সমমর্যাদা নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসেই পরিশোধ করা; স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করা; বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের ন্যায় জেনারেলের চেয়ে ২ বছর বেশি অর্থাৎ ৩৪ বছর করা এবং ২০০৬ সালের শ্রম আইনের যথাযথ প্রয়োগ ও পে-স্কেলের ন্যায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com