ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা উপজেলায় সাপের কামড়ে শিফা আক্তার (১৬) নামের এক কওমি মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিফা আক্তার ওই গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে।
নিহতের জেঠাতো ভাই শাকিল জানান, সকাল ১১টার দিকে ফ্রিজের ওপর থেকে খেজুর আনতে গেলে শিফাকে একটি সাপ কামড় দেয়। প্রথমে তিনি মনে করেছিলেন তাকে ব্যাঙ কামড় দিয়েছে এবং বিষয়টি মাকে জানান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ দিয়ে লালা বের হতে শুরু করে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।