বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় বিষাক্ত সাপের কামড়ে কওমি মাদ্রাসার ছাত্রীর মৃত্যু গ্রাম আদালত সক্রিয় হলে আদালতের মামলার জট কমবে ইউএনও মোঃ আরিফুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে ফুলবাড়ীয়ার মুখ উজ্জ্বল করলেন শরীফা হক স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ সাধন: মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ফুলবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করিম সরকারের পদোন্নতিতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফুলবাড়ীয়ায় মিছিল বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজার বর্ণাঢ্য জীবন

গ্রাম আদালত সক্রিয় হলে আদালতের মামলার জট কমবে ইউএনও মোঃ আরিফুল ইসলাম

ডেস্ক নিউজ / ৮ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহঃ

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত: অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ
আসাদুজ্জামান,উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নাছিমা খাতুন,ব্যাকের কানিজ ফাতেমা, গ্রাম আদালত সমন্বয়ক কৃষ্ণ চন্দ্র রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, সরকার নির্ধারিত ফৌজদারি মামলার খরচ মাত্র ১০ টাকা এবং দেওয়ানি মামলার খরচ ২০ টাকা। অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি না হওয়ায় জটিলতা সৃষ্টি হয়। তাই গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, গ্রাম আদালত সক্রিয় থাকলে সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ হবে এবং উচ্চ আদালতগুলোতে মামলার চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। গ্রাম আদালত অনধিক তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। এছাড়া ১২০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে এবং গ্রাম আদালত সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে।

তিনি আরও বলেন, গ্রাম আদালতকে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। এ বিষয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com