সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ
মমেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের মাঝে রেড ক্রিসেন্টের হাইজিন সামগ্রী বিতরণ ফুলবাড়ীয়া ভূমি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মোতাহার হোসেন তালুকদার প্রথম চেয়ারম্যান ফুলবাড়ীয়ায় বিষাক্ত সাপের কামড়ে কওমি মাদ্রাসার ছাত্রীর মৃত্যু গ্রাম আদালত সক্রিয় হলে আদালতের মামলার জট কমবে ইউএনও মোঃ আরিফুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে ফুলবাড়ীয়ার মুখ উজ্জ্বল করলেন শরীফা হক স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ সাধন: মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ফুলবাড়ীয়া ভূমি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ / ৬ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভূমি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) উপজেলা ভূমি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।

এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন,প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com