বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

ঈশ্বরগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে নেমেছেন সাবেক এমপি শাহীন

ডেস্ক নিউজ / ২৬৬ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ গরুর হাটে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি ব্যাপক গণসংযোগ চালান এবং ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র নির্বাসনে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে এই দেশকে বাঁচানোর রূপরেখা। আমরা এই কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠে নেমেছি।

তিনি আরও বলেন,৩১ দফায় রয়েছে জনগণের কথা বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কার থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের নিশ্চয়তা। বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায় না, চায় দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে।আমি ঈশ্বরগঞ্জবাসীর পাশে ছিলাম, আছি, থাকবো। এই অবিচার, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবর্তন এখন সময়ের দাবি।

লিফলেট ও গনসংযোগ সঙ্গে ছিলেন,পৌর বিএনপির আহবায়ক মোঃ সাইদুল হক,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ঝুলন চকদার,শাহ মোফাজ্জল হোসেন টিপু
,তরুণদলের উপজেলার সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com