বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

ডেস্ক নিউজ / ২৫১ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার(২৯ অক্টোবর)সকালে ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা সহ সিটি কর্পোরেশন ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার টিকাদান ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে জনস্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে টিসিভি (Typhoid Conjugated Vaccine) টিকা প্রদান করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com