বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ উদযাপন এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা নববর্ষে নতুন আশার বার্তা দিলেন ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বাংলা নববর্ষে ১৪৩৩ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বাংলা নববর্ষে ফুলবাড়ীয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাঃ হারুন আল মাকসুদ ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে- কেন্দ্রীয় নেতা করিম সরকার জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ

ফুলবাড়ীয়ার মনোনয়ন পরিবর্তনের দাবিতে করিমের অনুসারীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ / ২০৯ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপির প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে করিম সরকারের অনুসারীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ মনোনয়ন পরিবর্তন করো, রাজপথের যোদ্ধাকে দাও, স্লোগানে মুখর বিক্ষোভ মিছিল বের করেন। পরে ভালুকজান নোঙর কমিউনিটি সেন্টারের সামনে এক বিশাল সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ীয়ার ত্যাগী, রাজপথের পরীক্ষিত নেতা আঃ করিম সরকার বিএনপির জন্য জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ে করা ৪৫টি মামলা রয়েছে। বারবার জেল খেটেছেন। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন না, তার নামে কোনো মামলা পর্যন্ত নেই। তিনি আওয়ামী লীগের সাবেক পাটমন্ত্রী মরহুম ফায়জুল হকের মেয়ে জামাই তাকে মনোনয়ন দেওয়ার অর্থ বিএনপির ত্যাগী কর্মীদের প্রতি অবমাননা।

নেতারা আরও বলেন, আমরা পিডিবি ফারুকের মনোনয়ন বাতিল চাই। রাজপথে যারা দলকে আগলে রেখেছেন, দুঃসময়ে সংগ্রাম করেছেন মনোনয়ন তাদের প্রাপ্য।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ মাসুদ, এডভোকেট হুমায়ুন কবির, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, সরকার শহীদ,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল,মৎস্যজীবী দলের আহ্বায়ক ডাঃ মোজাম্মেল হক মীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রোমান মিয়া,আকরাম শিকদার,লতিফ মন্ডল প্রমুখ।

এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে করিম সরকারের পক্ষে স্লোগান দেন এবং ১/১১ শাসন আমলের দোসরদের’ বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ শেষে দলীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানানো হয়।ফুলবাড়ীয়ার জনগণ রাজপথের সৈনিক করিম সরকারকেই চায়, তাকে মনোনয়ন না দিলে আন্দোলন আরও তীব্র হবে।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com