বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান

ডেস্ক নিউজ / ৩২৬ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

আগামী ২৫ ডিসেম্বর সকাল ১০টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ইমিগ্রেশন সংক্রান্ত সব কাজ শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টায় গুলশান অ্যাভিনিউ’র ১৯৬ নম্বর বাসার উদ্দেশে রওনা হবেন তিনি।

তারেক রহমানের আগমনকে স্মরণীয় করতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নিয়ে গতকাল সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, তাদের ধারণা, যেদিন তারেক রহমান ঢাকার মাটিতে অবতরণ করবেন, সেদিন রাজধানীজুড়ে অর্ধ-কোটি মানুষের জমায়েত ঘটবে। তার আগমন সহজ ও শান্তিপূর্ণ করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করছে বিএনপি।

বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা জানান, ঢাকায় অবতরণ করার আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট বিমান বন্দরে অবতরণ করবে। সেখানে যাতে কোনো নেতাকর্মী জমায়েত না ঘটায়, সে ব্যাপারেও বার্তা দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকার বাইরে থেকে যারা আসবেন, তাদের রাজধানী ও আশপাশের এলাকায় স্পট ঠিক করে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি স্পটে ডিজিটাল স্কিন থাকবে, সেখান থেকে তারেক রহমানকে লাইভ দেখা যাবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com