বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

মহান বিজয় দিবসে সন্তানদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতেখড়ি দিলেন ডাঃ আশিক

ডেস্ক নিউজ / ২৮৮ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৬ ডিসেম্ব মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান ও সহকারী অধ্যাপক (গাইনি) ডা. নাহিদ সুলতানা কমলা। এ সময় তাদের সঙ্গে সন্তানরাও উপস্থিত ছিল।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ডা. আশিকুর রহমান ও তার সহধর্মিণী সন্তানদের নিয়ে ময়মনসিংহ টাউন হলে আয়োজিত বিজয় দিবসের বইমেলা ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে তারা সন্তানদের হাতে ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় গল্প তুলে ধরেন।

ডাঃ আশিকুর রহমান বলেন, সন্তানদের শিকড়ের ইতিহাস জানানো আমাদের দায়িত্ব। বইয়ের পাতার বাইরে এসে মুক্তিযুদ্ধকে দেখলে ও অনুভব করলে দেশপ্রেম আরও গভীর হয়।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com