বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

ময়মনসিংহে হাম রোগের খবর নিতে গিয়ে চিকিৎসকের বাধা, সাংবাদিকদের হেনস্তা

ডেস্ক নিউজ / ১২১ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মুসাসহ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাম রোগের প্রকোপ নিয়ে সংবাদ সংগ্রহে যান সাংবাদিক আবু সালেহ মো. মুসা। এ সময় ৩১ নম্বর ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলার সময় এক নারী চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তার ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তিনি গার্ড ও আনসার সদস্যদের ডেকে সাংবাদিকদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় দেশ টেলিভিশনের ক্যামেরাম্যান কাওসার মিয়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান সুমন আহমেদ এবং আঞ্চলিক অনলাইন টেলিভিশন আঙ্গর টিভির প্রতিনিধি শাওন ও জহিরুল লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নারী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, “সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন বলেন,সাংবাদিক আবু সালেহ মো. মুসা আমার অনুমতি নিয়েই সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com