বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকারী অধ্যাপক (গাইনী) ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি।
বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। এই নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুস্থতা, শান্তি ও নতুন সম্ভাবনার দ্বার।
তিনি আরও বলেন, নারীর স্বাস্থ্য সচেতনতা ও সুরক্ষার বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। নতুন বছরে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানবসেবায় এগিয়ে আসি এই প্রত্যাশা রাখি।

ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি আশা প্রকাশ করেন, পুরাতন বছরের সব ব্যর্থতা ও গ্লানি ভুলে আমরা নতুন উদ্যমে এগিয়ে যাবো এবং একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলবো।
বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।সবাইকে জানাই শুভ নববর্ষ।