বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার

ডেস্ক নিউজ / ২১ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১১ নং রাধাকানাই ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সারোয়ার আলম রোকন তরফদার।

সারোয়ার আলম রোকন তরফদার দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এলাকার মেহনতী মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক ও অসহায় পরিবারের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

 

রোকন তরফদার বলেন,ধনী গরিব, ছোট বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। সমাজের অসহায়, দরিদ্র ও মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত আনন্দ বলে তিনি মনে করেন।
“আমি রাধাকানাই ইউনিয়নের সকল মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার মধ্যেও এর প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে দুঃখ কষ্ট অনেকটাই কমে আসবে। আমি ব্যবসার পাশাপাশি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

রাধাকানাই ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, সেটাই আমার প্রত্যাশা। আমি চাই এই ইউনিয়নে সম্প্রীতি, উন্নয়ন ও মানবিকতা আরও শক্তিশালী হোক। ভবিষ্যতেও আমি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।

সবশেষে তিনি রাধাকানাই ইউনিয়নসহ দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com