ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়াবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডাঃ নাহিদ সুলতানা কমলা।
জানাযায়,সহকারী অধ্যাপক ডাঃ নাহিদ সুলতানা কমলা সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন বিকেলে ময়মনসিংহ চরপাড়া সায়েম ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। বিশেষ করে গরীব ও হতদরিদ্র পরিবারের রোগীদের প্রতি তিনি সহানুভূতিশীল আচরণ এবং সেবামূলক মনোভাবের জন্য স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসিত।
ঈদ শুভেচ্ছায় ডাঃ নাহিদ সুলতানা কমলা বলেন,ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। সমাজের বিত্তবানরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।মানুষের সেবা করাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় দায়িত্ব। রোগীদের সুস্থতা ও হাসিমুখই আমার অনুপ্রেরণা।
রোগীদের সেবার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তিনি নিজেকে সম্পৃক্ত রাখেন। অসহায় রোগীদের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সাধ্যমতো সহযোগিতা করার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।