বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় বিষাক্ত সাপের কামড়ে কওমি মাদ্রাসার ছাত্রীর মৃত্যু গ্রাম আদালত সক্রিয় হলে আদালতের মামলার জট কমবে ইউএনও মোঃ আরিফুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে ফুলবাড়ীয়ার মুখ উজ্জ্বল করলেন শরীফা হক স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ সাধন: মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ফুলবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করিম সরকারের পদোন্নতিতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফুলবাড়ীয়ায় মিছিল বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজার বর্ণাঢ্য জীবন

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ / ১৬ জন পড়েছেন
আপডেট শনিবার, ৬ জুন, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কর্মসূচিতে ডেঙ্গু বিস্তার রোধে বাসাবাড়ি, অফিস আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসাধারণকে সচেতন করার আহ্বান জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

 

 

 

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com