সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ
মমেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের মাঝে রেড ক্রিসেন্টের হাইজিন সামগ্রী বিতরণ ফুলবাড়ীয়া ভূমি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মোতাহার হোসেন তালুকদার প্রথম চেয়ারম্যান ফুলবাড়ীয়ায় বিষাক্ত সাপের কামড়ে কওমি মাদ্রাসার ছাত্রীর মৃত্যু গ্রাম আদালত সক্রিয় হলে আদালতের মামলার জট কমবে ইউএনও মোঃ আরিফুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে ফুলবাড়ীয়ার মুখ উজ্জ্বল করলেন শরীফা হক স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ সাধন: মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মোতাহার হোসেন তালুকদার প্রথম চেয়ারম্যান

ডেস্ক নিউজ / ২৪ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এতে স্বাক্ষর করেন। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।

নিয়োগ পাওয়ার পর নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং ময়মনসিংহ নগরীর সব শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com