শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
করিম সরকারের পদোন্নতিতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফুলবাড়ীয়ায় মিছিল বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজার বর্ণাঢ্য জীবন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ফুলবাড়ীয়ার আঃ করিম সরকার ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ফুলবাড়ীয়ার আঃ করিম সরকার

ডেস্ক নিউজ / ৭ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ আব্দুল করিম সরকার। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

করিম সরকার ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম সৈয়দ আলী সরকার ছিলেন জাগদল নেতা এবং এনায়েতপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

এর আগে ৩ জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। সেই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ আঃ করিম সরকার।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় নেতাকর্মীদের কাছে তিনি করিম সরকার নামেই অধিক পরিচিত। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতি ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় সূত্রের দাবি, বিগত ১৭ বছরে ঢাকার রাজপথ থেকে শুরু করে নিজ উপজেলা ফুলবাড়ীয়ার মাঠপর্যায়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তিনি ধারাবাহিকভাবে সক্রিয় ছিলেন। এ সময়ে তিনি একাধিকবার গ্রেপ্তার, কারাবরণ এবং অসংখ্য মামলার আসামি হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত আব্দুল করিম সরকার ছাত্রজীবনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন। একই সঙ্গে নিজ উপজেলা ফুলবাড়ীয়াতেও দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তৃণমূল নেতাকর্মীরা জানান।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ আব্দুল করিম সরকার বলেন,এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতির ধারায় সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করেই আগামীর বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যেতে হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

করিম সরকার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় ফুলবাড়ীয়াসহ দেশজুড়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com