বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট

ডেস্ক নিউজ / ২৬৮ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

 

 

মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট

জুয়েল মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন মুক্তাগাছার যৌথ উদ্যোগে উপজেলার সাবানিয়া মোড় ও কাঠবাওলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনার নেতৃত্বে পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৫(২) ও ৮(৩) লঙ্ঘনের অভিযোগে মেসার্স মদিনা ব্রিকস নামক ইটভাটার চিমনিসহ দেয়াল ভেঙে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন এবং পরিদর্শক মো. রুকন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সরকারি পরিচালক আল মাহমুদ।

এ সময় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com