বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দ ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঈদ পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ জনতার অঙ্গীকার সংঘাত নয়, জনকল্যাণে কাজ- অধ্যাপক জসিম উদ্দিন বালিয়ান ইউনিয়নবাসীর প্রতি শফিকুল ইসলামের ঈদুল আযহা”র শুভেচ্ছা ঈদের খুশিতে ভরে উঠুক ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি ঘর- এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে রোগী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ডাঃ কমলার রাধাকানাই ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন রোকন তরফদার ফুলবাড়ীয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন ফারজানা বেগম

ফুলবাড়ীয়ায় বৈদ্যবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে কারচুপির অভিযোগ

ডেস্ক নিউজ / ২৫৩ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বৈদ্যবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ
। বুধবার (২৯ অক্টোবর)বিকেলে এলাকাবাসীর পক্ষে লিটন মিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে লিটন মিয়া বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন ব্যক্তি। তিনি কোনো ধরনের প্রচারণা ছাড়াই গোপনে আওয়ামীপন্থী ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করেছেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম বলেন, এখনও নির্বাচনের কমিটি চূড়ান্ত করা হয়নি। যদি প্রচারণা ছাড়াই প্রক্রিয়া চলে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিদ্যালয়ে গিয়ে বিষয়টি যাচাই করবো, আপনারাও উপস্থিত থাকবেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com